1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 1:36 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

নারকেল তেল একটা ‘খাঁটি বিষ’: হার্ভার্ড প্রফেসরের দাবি

  • আপডেট টাইম : Tuesday, August 28, 2018
  • 356

বাংলা ফটো নিউজ : নারকেল তেলকে আমরা চুলের যত্নে সেরা বলেই জানি। কিন্তু রূপচর্চা থেকে শুরু করে স্বাস্থ্যের দেখভালেও যে নারকেল তেল ব্যাপক জনপ্রিয় ও ভরসার জিনিস, তা অনেকেই জানেন না। যদিও ভোজ্য তেল হিসেবে নারকেল তেলের নানা গুণের কথা উঠে এসেছে বিভিন্ন গবেষণায়। একে রীতিমতো ‘সুপারফুড’ হিসেবে গণ্য করা হচ্ছে। বিশ্বে বিভিন্ন দেশে এই তেলে রান্নার প্রধান উপকরণ।

গুরুত্বপূর্ণ গবেষণাকে কেন্দ্র করে গণমাধ্যম খাওয়ার তেল হিসেবে নারকেল তেল নিয়ে নানা প্রতিবেদনও প্রকাশ করে। অথচ এরই মাঝে বিপরীত কথা বললেন হার্ভার্ডের প্রফেসর ড. কারিন মিচেলস। তিনি এই তেলকে সবচেয়ে বাজে খাবার হিসেবে তুলে ধরেছেন।

তিনি জানান, মানুষের কোনো গবেষণাতেই নারকেল তেল ভোজ্য তেল হিসেবে ভালো তা উঠে আসেনি। এই তেল পুরোপুরি একটা বিষ। নারকেল তেল একটা ‘খাঁটি বিষ’।

তার এই বক্তব্যকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে বিতর্ক। জার্মানির ইউনিভার্সিটি অব ফ্রেইবার্গে দেয়া এক বক্তব্যে ড. কারিন বলেন, নারকেল তেলে প্রচুর পরিমাণে সম্পৃক্ত ফ্যাটি এসিড রয়েছে। ইন্টারনেটে এই তেলকে রীতিমতো সুপারফুড বানিয়ে দেয়া হয়েছে। চুল থেকে শুরু করে স্থূলতার সমস্যা নিরাময়ে এই তেলের কথা বলা হয়। কিন্তু নারকেল তেলের ৮০ ভাগই ফ্যাট। যা কিনা গরুর মাংসের চেয়ে ৬০ শতাংশ বেশি এবং চর্বিযুক্ত যেকোনো খাবারের চেয়ে দ্বিগুণ পরিমাণ।

রক্তে ক্ষতিকর এলডিএল কোলেস্টেরল বৃদ্ধিতে নারকেল তেলের তুলনাই হয় না। এ বিষয়টি সমর্থন করে এনএইচএস এবং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন।

এর পরিবর্তে বরং অসম্পৃক্ত ফ্যাটি এসিডসমৃদ্ধ তেলযুক্ত মাছ, বাদাম, বীজ জাতীয় খাবার কিংবা অ্যাভোকাডো ইত্যাদি খাওয়া উচিত। অন্যদিকে, ভেজিটেবল, সানফ্লাওয়ার বা অলিভ ওয়েল যে শরীরে এলডিএল কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে আনে তা প্রমাণিত।

আবার নারকেল তেল আলঝেইমার্স রোগীদের জন্যে উপকারী বলে যে দাবি করা হয়েছে, বিজ্ঞনীদের মতে তা প্রমাণে আরো বেশি গবেষণা দরকার।

ড. কারিন তুলে ধরেন ব্রিটিশ নিউট্রিশন ফাইন্ডেশনের গুয়েনেথ প্যালট্রো এবং হোলান্ড অ্যান্ড বেরেটের কথা। তাদের গবেষণায় বলা হয়, নারকেল তেল খাওয়ার মাধ্যমে স্বাস্থ্যগত উপকারিতা পাওয়ার পক্ষে কোনো ধরনের শক্ত বৈজ্ঞানীক ব্যাখ্যা নেই।

পুষ্টিবিজ্ঞানী লিলি সুটার বলেন, সম্প্রতি ব্রিটিশরা নারকেল তেলের প্রতি ঝুঁকেছে। অনেকেই দাবি করছেন যে, এই তেল খেয়ে তারা নানা ধরনের উপকারিতা পাচ্ছেন। তাদের রোগ প্রতিরোধী ক্ষমতা বেড়েছে। এমনকি আলঝেইমার্সের চিকিৎসাতেও সুফল মিলছে। কিন্তু এ বিষয়টি মনে রাখতে হবে যে, এই তেলে আছে বলতে কেবল সম্পৃক্ত ফ্যাট। কাজেই যদি খেতেই হয় তবে প্রতিদিন নারীদের ২০গ্রাম এবং পুরুষদের ৩০গ্রামের বেশি খাওয়া উচিত নয়।
সূত্র: ইন্ডিপেনডেন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews