1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 11:30 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে কারখানায় দগ্ধ হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

  • আপডেট টাইম : Tuesday, August 28, 2018
  • 302

বাংলা ফটো নিউজ : সাভারে একটি পাইপ তৈরির কারখানায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে মো. দবির (৫০) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ আগস্ট) রাতে সাভারের হেমায়েতপুর জামুর মুচিপাড়া এলাকার প্রমা গ্রুপের পাইপ কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দবির মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জামসা মাটিকাটা গ্রামের মৃত দিয়ানত খানের ছেলে। তিনি প্রমা গ্রুপে প্রায় ১৫ বছর ধরে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন।

নিহত দবিরের পরিবারের অভিযোগ, কর্তৃপক্ষের অবহেলায় দবিরের মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ শুধু হাসপাতালের বিল ছাড়া অন্য কোনো ক্ষতিপূরণ দেবে না বলে জানিয়েছে।

আব্দুল আউয়াল নামে এক প্রতিবেশী জানান, দবির খুবই দরিদ্র। তার অবর্তমানে সংসারে উপার্জনক্ষম একজন লোক হারিয়ে গেলো। এখন কারখানা কর্তৃপক্ষ যদি কোনো ক্ষতিপূরণ না দেয় তবে দবিরের পরিবার বিপদে পড়বে।

এ ব্যাপারে প্রমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল্লাহ মজুমদার বলেন, দবির প্রায় ১৫ বছর ধরে ইলেকট্রিশিয়ান হিসেবে প্রমা গ্রুপে কাজ করতেন। এখানে গ্যাস লাইনের লিকেজ থাকায় গ্যাসের চুলা থেকে হঠাৎ আগুন ধরে গেলে তিনি আহত হন। পরে সাভার এনাম মেডিকেল কলেজ হাপাসাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দবির মারা যান। তার চিকিৎসার বিল ছাড়াও পরিবারের সদস্যদের কথা বিবেচনা করে নগদ অর্থ সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক ও ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ গোলাম নবী শেখ বলেন, আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews