বাংলা ফটো নিউজ : মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ হলেও নিয়ম ভেঙে বেপরোয়া গতিতে মহাসড়কে চলছে যাত্রীবাহী রিকশা। এগুলোর বেশির ভাগই ব্যাটারিচালিত। আর ঢাকা-আরিচা মহাসড়কেও দেদারসে এসব রিকশা চলতে দেখা যায়।
ব্যাটারিচালিত রিকশার গতি নিয়ন্ত্রণ করা কঠিন, তাই ঘটছে দুর্ঘটনাও। উল্টোপথেও ঢুকছে রিকশা। তাই মহাসড়কে রিকশার অবাধ চলাচল নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যতিক্রম উদ্যোগ। রিকশা উল্টে দিয়ে সড়কের ওপর ঘন্টার পর ঘন্টা ফেলে রাখার এমন চিত্র দেখা গেছে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা বাসস্ট্যান্ড এলাকায়।
Leave a Reply