1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 11:30 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাংবাদিক সুবর্ণা নদী হত্যায় গ্রেপ্তার ১

  • আপডেট টাইম : Wednesday, August 29, 2018
  • 300

বাংলা ফটো নিউজ : পাবনায় সাংবাদিক সুবর্ণা আক্তার নদী হত্যা মামলায় শহরের শিমলা হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টারের স্বত্বাধিকারী আবুল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) গৌতম কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার কালের কণ্ঠকে বলেন, আজ বুধবার দুপুরে আবুল হোসেনকে তার কর্মস্থল শিমলা ডায়াগনোস্টিক অ্যান্ড হসপিটাল থেকে গ্রেপ্তার করা হয়।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উবায়দুল হক বলেন, নদী হত্যাকাণ্ডের ঘটনায় দুপুরে তাঁর মা মর্জিনা বেগম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ মোট ৬-৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দাায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহার নামীয় প্রধান আসামি আবুল হোসেনকে গ্রেপ্তার করে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান পরিচালনা করা হচ্ছে।

এদিকে আজ বুধবার (২৯ আগস্ট) সকালে পাবনা প্রেস ক্লাবের সামনে সাংবাদিক সুবর্ণা আক্তার নদী হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন পাবনায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews