1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 2:29 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

সাভারে মাদ্রাসা শিক্ষিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ

  • আপডেট টাইম : Thursday, August 30, 2018
  • 345

বাংলা ফটো নিউজ : সাভারের এক মাদ্রাসা শিক্ষিকা (২৬) ধর্ষণের শিকার হয়েছে। এঘটনায় ধর্ষণের শিকার ওই মাদ্রাসা শিক্ষিকাকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালেরর ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সাভারের বিরুলিয়া ইউনিয়নের মৈস্তাপাড়া এলাকায়।

পুলিশ জানায়, বিরুলিয়ার মৈস্তাপাড়া এলাকার মজিবর রহমানের মেয়েকে গত কয়েকদিন ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আসছিলো সাভারের ইমান্দিপুর এলাকার রুবেল নামের এক যুবক। পরে ধর্ষণকারী যুবক ওই শিক্ষিকাকে বিয়ে করতে না চাওয়ায় আজ সকালে ওই শিক্ষিকা সাভার মডেল থানায় রুবেলকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

এদিকে ওই শিক্ষিকার ভাই রাজু আহম্মেদ বলেন, আমার বোন ধর্ষণের অপমান সইতে না পেরে সকালে নিজের হাত কেটে আত্মহত্যার চেষ্টা করে। এছাড়াও তার বোন বিরুলিয়া এলাকার একটি মহিলা মাদ্রাসায় শিক্ষকতা করতো বলেও জানান তিনি

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিনুল কাদির বলেন, সকালে পুলিশ ওই শিক্ষিকাকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালেরর ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছে। ধর্ষণকারী যুবককে আটক করার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews