বাংলা ফটো নিউজ : সাভারে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা কমার্স কলেজ ছাত্র মারুফ খান। ঘটনার ৯ দিন পেরিয়ে গেলেও পুলিশ গ্রেফতার করতে পারেনি প্রধান আসামি মঞ্জুকে। এছাড়াও আসামিরা প্রত্যক্ষদর্শীদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। এঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-আরিচা সহাসড়কের সাভার গেন্ডা বাস স্ট্যান্ডে মারুফ খানের খুনিদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
জানা গেছে, ২১ আগস্ট বিকালে সাভার পৌর এলাকার রাজাবাড়ি মহল্লায় এক তরুণীকে উত্ত্যক্ত করে এলাকার চিহ্নিত বখাটে মঞ্জু ও তার সহযোগীরা। এ সময় ঢাকা কমার্স কলেজ থেকে সদ্য এইচএসসি পরীক্ষায় পাশ করা মারুফ এর প্রতিবাদ করে এবং ওই তরুণীকে নিরাপদে চলে যেতে সাহায্য করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী মঞ্জুর নেতৃত্বে শ্যামল, প্লাবন, মমিন, শামীম, রইছ, আসাদুল, মুক্তাদিন, ইমরানসহ বেশ কয়েকজন সন্ত্রাসী সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডের অদূরে মারুফকে একা পেয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে মারুফের মৃত্যু হয়। এঘটনার পরদিন নিহত মারুফের ভাই লুত্ফর রহমান খান মানিক ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনের নামে মামলা করেন।
Leave a Reply