1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 2:55 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

উত্তরায় গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

  • আপডেট টাইম : Thursday, August 30, 2018
  • 351

বাংলা ফটো নিউজ : রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে গার্মেন্টস শ্রমিকরা। বেতন-ভাতা পরিশোধ ও মারধরের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিভিন্ন গার্মেন্টস শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এর ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। শ্রমিকরা উত্তরা জসিমউদ্দিন রোড থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় আবদুল্লাহপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত এবং জসিমউদ্দিন রোড থেকে বনানী পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এ বিষয়ে উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কামরুজ্জামান সরদার বলেন, শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে রাস্তা অবরোধ করে আন্দোলন করছে শ্রমিকরা। গার্মেন্টস কর্তৃপক্ষের হাতে শ্রমিক নির্যাতনের ঘটনা শ্রমিকদের মুখে শুনছি। কিন্তু আদৌ সত্য কি না তা জানা নেই।

ট্রাফিকের উত্তর বিভাগের ডিসি প্রবীর কুমার বলেন, তিনটি গার্মেন্টসের কর্মীরা ঈদের আগে কোনো ধরনের বেতন বোনাস পায়নি। এ কারণে তারা ছুটিতে আসার পর মালিককে চাপ দিতে থাকে। কিন্তু এখন পর্যন্ত পাওনা না পেয়ে আজ সকালে আজমপুর পরে আব্দুল্লাহপুর এবং সর্বশেষ তারা বিমানবন্দর সড়কে অবস্থান নিয়েছে। তাদের অবরোধের শুরুর দিকে ডাইভারসন করে কিছু গাড়ি ছাড়া হলেও এখন দুই দিকের রাস্তা বন্ধ। কোনো ধরনের যান চলাচল করছে না।

ঈদের আগে ২০ আগস্ট বেতন-বোনাসের দাবিতে দক্ষিণখানের আটিপাড়া অবস্থিত টপ জিন্স ফ্যাক্টরির শ্রমিকরা আন্দোলন শুরু করে। সেই সময় অন্যায়ভাবে ২৮ শ্রমিককে চাকরিচ্যুত করা হয় এবং বহিরাগত সন্ত্রাসী দিয়ে শ্রমিকদের মারধর করা হয় বলে অভিযোগ উঠে। এতে গুরুতর আহত হন টপ জিনসের আয়রনম্যান মফিজুল। এ নিয়ে আজ সকালে তারা বিভিন্ন দাবিতে ফ্যাক্টরির সামনে জড়ো হলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় তাদের সঙ্গে যুক্ত হয় উত্তরা এবং এর আশপাশের আরও বিভিন্ন গার্মেন্টসের শ্রমিকরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews