বাংলা ফটো নিউজ : হাসপাতালে রোগীদের ভাত-তরকারি দেওয়া হচ্ছিল। হঠাৎ তরকারিতে ভেসে উঠল মরা টিকটিকি! গত মঙ্গলবার রাতে এই ঘটনায় আতঙ্ক ছড়ায় ভারতের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং হাসপাতালে। খাবারের থালা ছেড়ে অনেকেই গলায় আঙুল দিয়ে বমি করতে ছোটেন।
রোগীদের অভিযোগ, এমনিতেই হাসপাতালে যে খাবার দেওয়া হয়, তা মুখে তোলা যায় না। তার ওপর খাবারে মরা টিকটিকি দেখে খাওয়ার ইচ্ছাই চলে গেছে। কিছু রোগীর খাওয়া হয়ে গিয়েছিল। তাদের কারো কারো অভিযোগ, মরা টিকটিকির কথা চেপে যেতে বলা হয়েছিল।
হাসপাতালের সুপার অর্ঘ্য চৌধুরী বলেন, তরকারিতে টিকটিকির ঘটনা জানার পরে রোগীদের সেই খাবার দেওয়া বন্ধ করে দেওয়া হয়। নতুন করে আবার তরকারি রান্না করে পরিবেশন করা হয়। কোনো অসাবধানতার কারণে হয় তো এমনটা হয়েছে। তবে রোগীদের তেমন সমস্যা হয়নি। সবাই ভালো আছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
কয়েকজন রোগী বলেন, তরকারিতে মরা টিকটিকি ভাসতে দেখে আমরা প্রতিবাদ করি। খাবার দেওয়ার সময়ে আরো সতর্ক থাকা উচিত কর্তৃপক্ষের।
Leave a Reply