1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 1:21 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে শিশু ধর্ষণচেষ্টা, থানায় অভিযোগ

  • আপডেট টাইম : Saturday, September 1, 2018
  • 267

বাংলা ফটো নিউজ : : সাভারে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এসময় ভুক্তভোগী শিশুটির বাবা প্রতিবাদ করায় তাকে হত্যার হুমকি দিয়েছে বাড়ির মালিক ও ধর্ষকের পরিবার। এ ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শুক্রবার (৩১ আগস্ট) দুপুরে সাভার পৌর এলাকায় এ ধর্ষণচেষ্টা করা হয়।

অভিযুক্ত প্রতিবেশি শিপন (২৫) বাবা-মায়ের সঙ্গে ভাড়া থেকে স্থানীয় পাকিজা ডাইং অ্যান্ড প্রিন্টিং কারখানায় কাজ করেন।

ভুক্তভোগী শিশুর বাবা জানান, শুক্রবার দুপুরে আমার মেয়ে গোসল করতে বাথরুমে যায়। এসময় শিপন হাত ধরে টেনে তার ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। তখন মেয়ের চিৎকারে আমরা ছুটে গিয়ে বিষয়টির প্রতিবাদ করি। এ ঘটনায় শিপনের বাবা বিষয়টি নিয়ে কিছু করলে আমাকে উল্টো হত্যার হুমকি দেয়। বিষয়টি জানিয়ে রাতেই সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।

অভিযোগের ভিত্তিতে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু ধর্ষক ও তার পরিবারের সদস্যরা গা ঢাকা দেওয়ায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বাড়ির মালিক বকুল বলেন, ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। একজন ভাড়াটিয়া একটি শিশুর হাত ধরেছিলো। বিষয়টি স্থানীয় কাউন্সিলর অফিসে মীমাংসা করার চেষ্টা করা হয়। কিন্তু মেয়ের বাবা তা না মেনে থানায় গিয়ে অভিযোগ দিয়েছে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এখলাস উদ্দিন খাঁ বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু ছেলের পরিবারের লোকজনকে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews