1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 2:55 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সেলফি তুলতে গিয়ে লাশ হলেন তিন জন

  • আপডেট টাইম : Saturday, September 1, 2018
  • 368

বাংলা ফটো নিউজ: পরিবার নিয়ে আনন্দ নৌভ্রমণ পরিণত হলো বিষাদে। গোধূলি বেলায় নৌকার ছাদের ওপর সেলফি তুলতে গিয়ে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে পাঁচজন নিখোঁজ হয়। শনিবার এক কিশোরীসহ তিন নারীর লাশ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন। তবে এখনো দুজন পুরুষ নিখোঁজ রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাজশাহী থেকে আসা ডুবুরি দলের প্রধান মোঃ নুরুন্নবী ও চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বদরুদ্দোজা বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, শনিবার বেলা ১১টার দিকে ঈশ্বরদীর কলাম লেখক মোশারফ হোসেন মুসার স্ত্রী শাহনাজ পারভীন পারুলের লাশ উদ্ধার করা হয়। এ সময় দুর্ঘটনাকবলিত নৌকাটিও উদ্ধার করেন উদ্ধারকারীরা। এর আগে শুক্রবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে উদ্ধার করা হয় পাবনার ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা বিল্লাল হোসেন গনির স্ত্রী মমতাজ পারভীন শিউলীর লাশ। এরপর উদ্ধার করা হয় ঈশ্বরদী উপজেলার আমবাগান এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলাম স্বপন বিশ্বাসের মেয়ে সাদিয়া খাতুনের (১২) লাশ।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে চলনবিলের চাটমোহর উপজেলার হাণ্ডিয়াল পাইকপাড়া ঘাট এলাকায় নৌকাডুবির এ ঘটনা ঘটে।

নৌকাডুবির ঘটনায় এখনো দুজন নিখোঁজ রয়েছেন। এঁরা হলেন, ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা বিল্লাল হোসেন গনি ও ঈশ্বরদী আমবাগান এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলাম স্বপন বিশ্বাস।

চাটমোহর থানার ওসি মোঃ বদরুদ্দোজা বাবু জানান, শুক্রবার রাত ১১টার দিকে রাজশাহীর একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা পানিতে নেমে নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা শুরু করে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার অসীম কুমার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) তাপস কুমার পাল।

এদিকে, দুর্ঘটনার পর প্রথম অবস্থায় উদ্ধারকারী কিশোর সুমন হোসেন বলে, ‘আমি ওই নৌকার পেছনে ছিলাম। দুর্ঘটনার সময় আমি প্রথমে মানুষজনকে উদ্ধার করি। ২২ জনের মধ্যে ১৭ জনকে উদ্ধার করি। বাকি পাঁচজন নিখোঁজ ছিল।’

সুমন বলে, ‘মূলত নৌকায় বেড়ানোর সময় নৌকার ছাদের (ছই) ওপর উঠে মোবাইল ফোনে সেলফি তুলতে গিয়ে ছই ভেঙে নৌকাটি কাত হয়ে বিলের পানিতে তলিয়ে যায়। এতে নৌকার যাত্রীরা নৌকার নিচে চাপা পড়ে অথবা ভেসে যায়।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews