1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 1:21 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

লক্ষ্মীপুরে বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট টাইম : Saturday, September 1, 2018
  • 280

বাংলা ফটো নিউজ (দেলোয়ার হোসেন মৃধা,লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরে বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ শনিবার (১ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ্যাড: সৈয়দ মোহাম্মদ শামছুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়া, সদর থানা শাখা সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর শাখার সভাপতি মাহবুবুর রহমান লিটন, সদর থানা পশ্চিম বিএনপির সভাপতি মিজানুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুর রশিদ, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ। এসময় বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপর দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাবুর নেতৃত্বে পৃথকভাবে তার নিজ বাসভবনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাবু, সহ-সভাপতি সাইদুর রহমান ছুট্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড: হাছিবুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড: হারুনুর রশিদ ব্যাপারী, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews