বাংলা ফটো নিউজ : সাভারে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পলাশবাড়ি ডগরতলি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- আশুলিয়ার পলাশবাড়ি ডগরতলি এলাকার সিরাজুল ইসলামের ছেলে মো. সেলিম হোসেন সোহাগ (১২), প্রতিবেশী বন্ধু মাসুদ রানা (১১)।
নিহত সোহাগের ভগ্নিপতি কামাল হোসেন বলেন, সকালে পলাশবাড়ি ডগরতলি এলাকায় নদীতে গোসল করতে যায় সোহাগ ও তার বন্ধু রানা। একপর্যায়ে তারা স্রোতের মধ্যে হারিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা চালায়। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়েও কোনো সন্ধান না পেয়ে বিষয়টি ডিইপিজেড ফায়ার সার্ভিসকে জানানো হয়।
খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ডুবরি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে প্রথমে সোহাগকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. গৌতম কুমার ঘোষ পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পর নদীে থেকে মাসুদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
ডিইপিজেড ফায়ার সার্ভিস ডুবরি দলের লিডার আব্দুস সালাম নিখোঁজ হওয়া দুই শিশুকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply