1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 1:20 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে ৩০০ বোতল ফেনসিডিলসহ আটক ২

  • আপডেট টাইম : Monday, September 3, 2018
  • 288

বাংলা ফটো নিউজ : সাভারে ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের মাদক পচারে ব্যবহৃত ট্রাকটি তল্লাশি করে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার নিউ মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়েছে। ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো মো. তরিকুল (৪০) ও কামাল (৩০)। তাদের উভয়ের বাড়ি যশোরের বেনাপোল এলকায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তানভীর, সহঃ উপ-পরিদর্শক (এএসআই) আমিনুলসহ পুলিশের একটি দল যশোরের বেনাপোল থেকে আসা একটি ট্রাকে তল্লাশী চালিয়ে ৩০০ বোতল ফেনসিডিলসহ ঐ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। প্রাথমিকভাবে আটককৃতরা দীর্ঘদিন যাবত মাদক সরবরাহের সাথে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে।

এবিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ জানান, এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়াও এঘটনার সাথে আর কেউ জড়িত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews