বাংলা ফটো নিউজ : সাভারে পিকআপ ভ্যান ও ট্রাকের সংঘর্ষে প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫জন। আজ সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এসএন সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতরা হলেন, ঠিকাদার প্রতিষ্ঠান ‘মীর আকতার’র গ্রুপের ইঞ্জিনিয়ার মো. জহিরুল ইসলাম (৪০), ঢাকা ওয়াসার সার্ভেয়ার নুরন্নবী (৩৮) ও গাড়ির চালক খলিল (৩৫)। নাম পাওয়া গেলেও বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সিরাজগঞ্জ থেকে একটি পিকআপভ্যানে ঢাকার উদ্ধেশ্যে রওনা দেন কয়েকজন। পরে সকালে ঢাকা আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকায় এসে পৌছালে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রনে হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এসে পিকআপ ভ্যানের সামনের অংশ ধুমড়ে মুচড়ে গিয়ে আটজন আহত হয়। তাদেরকে দ্রুত সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষনা করেন। এছাড়াও আহতের ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সাভার মডেল থানার পুলিশকে অবহিত করলে পুলিশ এসে উদ্ধার করে মরদেহ তিনটি থানায় নিয়ে যায়।
এবিষয়ে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোরওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
Leave a Reply