1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 1:22 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে অপহরণের ১৫ দিন পর যবুকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম : Tuesday, September 4, 2018
  • 319

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় অপহরণের ১৫দিন পর সাগর হোসেন (১৯) নামে এক চা বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ নিহতের দুই বন্ধুকে আটক করেছে। আজ মঙ্গলবার সকালে আশুলিয়ার আউকপাড়া এলাকার একটি নির্জন জঙ্গল থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহতের মা খাদিজা বেগম জানান, সাগর আউকপাড়া এলাকার খালেক মার্কেটে চা বিক্রি করতেন। গত আগস্ট মাসে রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে সাগরকে ডেকে নেয় অপহরণকারীরা।

পরে মোবাইল ফোনে অজ্ঞাত পরিচয়ে মুক্তিপণ হিসেবে ৮০ হাজার টাকা দাবি করা হয়। এ ঘটনার পরদিন আশুলিয়া থানায় একটি একটি অভিযোগ দায়ের করেন তারা। এরপর থেকেই নিখোঁজ ছিলেন সাগর।

মঙ্গলবার সকালে পুলিশ সাগরের লাশ উদ্ধারের খবর পান তারা।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক জানান, এ ঘটনায় সোমবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে সন্দেহভাজন নিহত সাগরের বন্ধু মেহেদী হাসান ও শাহা হোসেনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী আউকপাড়া জঙ্গল থেকে সাগরের লাশ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডটি প্রেমঘটিত ব্যাপার হয়ে থাকতে পারে উল্লেখ করে বাকীদের আটকের পর বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews