1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 1:22 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

রায়পুরে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট টাইম : Wednesday, September 5, 2018
  • 299

বাংলা ফটো নিউজ (দেলোয়ার হোসেন মৃধা, লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রায়পুরে আব্দুর রহিম ওরুপে তুফান(৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তার সাথে একটি পাইপগান ও ৩ রাউন্ড কাট্টুস পাওয়া যায়। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর-ফরিদগঞ্জ বর্ডার বাজার এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার চরপাতা ইউনিয়নের পূর্ব চরপাতা গ্রামের শহিদ উল্যার ছেলে।

পুলিশ জানান, আব্দুর রহিমের বিরুদ্ধে রায়পুর থানায় মাদক, অস্ত্র ও ছিনতাইসহ ৬টি মামলা রয়েছে। সে এলাকার মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী হিসেবে পরিচিত। দীর্ঘদিন পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি।

গোপন সংবাদ পেয়ে এসআই মোতাহের হোসেনের নেতৃত্বে গ্রেপ্তার করা হয়। এসআই মোতাহের হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে আব্দুর রহিমকে আসামী করে মামলা করেন। বুধবার ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানান। রায়পুর থানার ওসি(তদন্ত) মোঃ সোলাইমান বলেন, মাদক ব্যবসায়ী আব্দুর রহিমের সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews