1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 1:21 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার

  • আপডেট টাইম : Wednesday, September 5, 2018
  • 298

বাংলা ফটো নিউজ : স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে সাভারে বহিষ্কৃত উপজেলা যুবলীগের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের সদস্য সেলিম মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ৩ আগস্ট (শুক্রবার) পারিবারিক কলহের জের ধরে সেলিম মন্ডল তার দ্বিতীয় স্ত্রী আয়েশা আক্তার বকুলকে (২৫) অ্যাসিডে ঝলসে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। পরে গুম করার জন্য মরদেহ সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের একটি রাস্তার পাশের জঙ্গলে ফেলে দেন তিনি। পরদিনে ৪ আগস্ট (শনিবার) ওই জঙ্গল থেকে আয়েশার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায় সিংগাইর থানা পুলিশ।

এ ঘটনায় সেলিম মন্ডলকে প্রধান আসামি করে সিংগাইর থানায় একটি মামলা দায়ের করেন নিহত গৃহবধূ আয়েশার ভাই উজ্জ্বল হোসেন। এ মামলায় সেলিম মন্ডল বেশ কিছুদন পালিয়ে থেকে গত ২৮ আগস্ট উচ্চ আদালতে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে অস্থায়ী জামিন দেন।

অস্থায়ী জামিনে থেকে মঙ্গলবার রাতে পালিয়ে ইতালি যাওয়ার সময় বিমানবন্দর থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে সিংগাইর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন তাকে গ্রেফতারের বিরষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে ২০ আগস্ট (সোমবার) দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সেলিম মন্ডলকে বহিষ্কার করে যুবলীগের কেন্দ্রীয় কমিটি।

একই মামলায় সেলিম মন্ডলের ছোট ভাই জুয়েল মন্ডলকে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews