বাংলা ফটো নিউজ (দেলোয়ার হোসেন মৃধা,লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রায়পুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) এর শুভ উদ্বোধন হয়েছে। বুধবার (৫সেপ্টেম্বর) বিকেলে ঐতিহ্যবাহী রায়পুর মার্চ্চন্টস একাডেমী মাঠে উদ্বোধনী ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন- রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার উক্ত খেলার শুভ উদ্বোধন করেন।
উপজেলা প্রশাসন আয়োজিত জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার শিল্পীরানী রায়।
এতে বিশেষ অতিথি ছিলেন- ভাইস চেয়ারম্যান এ্যাড: আবুল কালাম আজাদ , মাজেদা বেগম, প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, যুব উন্নয়ন কর্মকর্তা সালেহ আহম্মেদ, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মাষ্টার, সফিক পাঠান প্রমুখ।
এই খেলাকে ঘিরে এলাকাবাসীর মধ্যে অনেক আনন্দ ও উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে। উদ্বোধনী ফুটবল খেলায় ২নং উওর চরবংশী ইউনিয়ন একাদশ বনাম ৩নং চর মোহনা ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করে। উদ্বোধনী ফুটবল খেলা পরিচালনা করেন ওমর ফারুক,নারায়ন চন্দ্র দে, মাসুম বিল্লাহ।
উক্ত খেলায় উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে অংশগ্রহণ করবে।
রায়পুর উপজেলা নির্বাহী অফিসার শিল্পীরাণী রায় বলেন, লেখাপড়ার খেলাধূলার মাধ্যমে অনূর্ধ্ব-১৭ বছরের কিশোর কিশোরীদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ, প্রতিযোগিতার মাধ্যমে সহিষ্ণুতা, মনোবল বৃদ্ধি ও খেলাধুলায় উৎসাহী করে গড়ে তোলা ও ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধকরণ, মাদকাসক্তি, জঙ্গিবাদসহ সকল অসামাজিক কর্মকান্ড থেকে বিরত রাখার লক্ষ্যে প্রশাসনের এ আয়োজন।
Leave a Reply