1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 2:23 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

গণ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Thursday, September 6, 2018
  • 321

বাংলা ফটো নিউজ : সাভার গণ বিশ্ববিদ্যালয়ের ৮ম সিন্ডিকেট সভা আজ বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু।

সভায় উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ও গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরী, অধ্যাপক ডা. আবুল কাসেম চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরিফ এনামুল কবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোঃ তাইবুল হাসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক শরিফ উল্লাহ্ ভূঁইয়া, গণ বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মনসুর মুসা, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ফরিদা আদিব খানম এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।

সভায় ৭ম সিন্ডিকেট সভার কার্য বিবরণীর উপর আলোচনা ও ১৫ তম একাডেমিক কাউন্সিল সভার কার্যবিবরণী উপস্থাপন ও অনুমোদন করা হয়। এছাড়া ২০১৬-১৭ অর্থ বছরের হিসাব নিরীক্ষা প্রতিবেদন ও ২০১৮-১৯ অর্থ বছরের বাজেটসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শেষে ট্রাস্টিবোর্ডে অনুমোদনের জন্য সুপারিশ করার সিদ্ধান্ত গৃহিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews