বাংলা ফটো নিউজ : সাক্ষরতা অর্জন করি,দক্ষ হয়ে জীবন গড়ি এই স্লোগানকে সামনে ধারণ করে সাভারে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার দুপুরে সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় উপজেলা চত্বর থেকে এসময় র্যালিটি ঢাকা আরিচা মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাভারের সংসদ সদস্য ডা.এনামুর রহমান। র্যালি শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি ও আলোচনা সভায় এসময় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেল,সাভার মডেল থানার ওসি অপারেশন জাকারিয়া হোসেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাবশিরা ইসলাম লিজাসহ আরো অনেকে।
Leave a Reply