1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 1:40 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

নৈশ কোচের ধাক্কায় দুই সন্তানসহ মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট টাইম : Sunday, September 9, 2018
  • 368

বাংলা ফটো নিউজ : পঞ্চগড়ের বোদা উপজেলায় নৈশ কোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই সন্তানসহ এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন নিহত ব্যক্তির স্ত্রী।শনিবার রাত সাড়ে আটটায় উপজেলার ধনীপাড়া এলাকার পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন, আক্তারুজ্জামান (৩৫), তাঁর ৬ বছর বয়সী মেয়ে আফসা ইবনাত আদিয়া ও ১৪ মাস বয়সী ছেলে আবদুল্লাহ। আহত নারীর নাম তানিয়া আক্তার (২৬)।

নিহত আক্তারুজ্জামানের বাড়ি জেলার দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নের কাউনিখুয়া এলাকায়। তিনি পঞ্চগড় শহরের পূর্ব জালাসী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, নিহত আক্তারুজ্জামান তাঁর শিশুপুত্রের চিকিৎসার জন্য ঠাকুরগাঁও যান। সেখান থেকে স্ত্রী, ওই দুই সন্তানসহ মোটরসাইকেলে পঞ্চগড় শহরের বাড়ির পথে রওনা দেন। কিন্তু ধনীপাড়া এলাকায় পৌঁছালে একটি নৈশকোচ তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দিলে হতাহতের এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, ঘটনাস্থলে আক্তারুজ্জামানের এবং হাসপাতালে নেওয়ার পথে আদিয়া ও আবদুল্লাহর মৃত্যু হয়।

পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) দ্বীন মোহাম্মদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলছেন, আহত তানিয়া আক্তার হাসপাতালে চিকিৎসাধীন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews