1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 1:11 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

  • আপডেট টাইম : Sunday, September 9, 2018
  • 289

বাংলা ফটো নিউজ : আশুলিয়ায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।শনিবার (০৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার নিশ্চিতপুর এলাকার নান্দু মিয়ার ভাড়া বাড়ির একটি ঘরের দরজা ভেঙে গৃহবধূর মরদেহটি উদ্ধার করে পুলিশ।কয়েকদিন আগে তাকে হত্যা করে ওই ঘরে রেখে পালিয়ে যান তার স্বামী মাসুদ হোসেন। পরে শনিবার স্থানীয়রা মরদেহের পচা গন্ধ পেয়ে বিষয়টি পুলিশকে জানায়।

নিহত ওই গৃহবধূর নাম জানা যায়নি। তবে তিনি স্থানীয় অনন্ত গার্মেন্টসে চাকুরি করতেন বলে জানা গেছে। এছাড়া তার স্বামী মাসুদের বাড়ি নাটোরে বলেও পুলিশ জানতে পেরেছে।

বাড়ির মালিক নান্দু মিয়া বলেন, গত মাসে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে আমার একটি ঘর ভাড়া নেন। কিন্তু এক মাসেও পুরোপুরি ঠিকানা দেননি তারা।

প্রতিবেশী ভাড়াটিয়ারা জানায়, শনিবার সন্ধ্যায় তালাবদ্ধ ঘরের ভেতর থেকে দুর্গন্ধ বের হওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘরের দরজা ভেঙে বাথরুমের ভেতর থেকে গৃহবধূর মরদেহটি উদ্ধার করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) মনিরুল হক ডাবলু বলেন, ঘরের দরজা ভেঙে বাথরুমের ভেতর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় মরদেহের গলায় গামছা পেঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিনদিন আগে ওই নারীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান তার স্বামী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews