1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 1:12 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় ঝুলন্ত অবস্থায় দম্পতির লাশ

  • আপডেট টাইম : Sunday, September 9, 2018
  • 280

বাংলা ফটো নিউজ :  আশুলিয়ার ভাড়া বাড়ি থেকে রুনা আক্তার ও এবায়দুল হক নামে এক দম্পতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ রোববার বিকালে আশুলিয়ার শ্রীপুর এলাকার হাসান কলোনীতে মজিবর দেওয়ানের মালিকানাধীন একটি কক্ষ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত রুনা আক্তার ফেনীর পশুরাম থানার বদিউজ্জামানের মেয়ে। সে আশুলিয়ার হোপলেন পোশাক কারখানায় চাকরি করতো। অপরদিকে এবায়দুল হক একই থানার তারিগ্রামের আবদুল মালেকের ছেলে।

আশুলিয়া থানার এস আই ফারুক হোসেন জানান, খবর পেয়ে ঘরের দরক্ষা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়। একজনকে ঘাটের উপর ফ্যানের সঙ্গে, অপরজনকে একটু দুরে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এসময় একটি চিরকুট পাওয়া গেছে। যেখানে লেখা আছে, ‘আমাদের মৃত্যু জন্য কেউ দায়ী নয়’ প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে দুইজনেই আত্নহত্যা করেছে। তবে বিষয়টি আরও তদন্ত করে ও ময়না তদন্তের প্রতিবেদন হাতে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় আশুলিয়া থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews