1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 2:23 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

সাভারে মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

  • আপডেট টাইম : Monday, September 10, 2018
  • 330

বাংলা ফটো নিউজ : সাভারে মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মুন্নি আক্তার (১৫) নামে এক কিশোরী। রোববার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর এলাকার জালেশ্বর মহল্লার একটি বাড়ি থেকে ওই কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

নিহত মুন্নি আক্তার পাবনা জেলার আতাইকুলা থানার পুটিগাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের মেয়ে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানায়, গত ছয় মাস আগে মুন্নির বিয়ে দেওয়া হয়। কয়েকদিন আগে শ্বশুর বাড়ি থেকে সাভারে মায়ের কাছে বেড়াতে আসেন তিনি। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে মায়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে কথা কাটাকাটির জেরে অভিমান করে আত্মহত্যা করে সে। এ বিষয়টি পুলিশকে অবহিত করলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews