1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 10:22 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

ভারতে তীর্থযাত্রীদের বাস খাদে, নিহত ৪০

  • আপডেট টাইম : Tuesday, September 11, 2018
  • 421

বাংলা ফটো নিউজ : ভারতের তেলেঙ্গানায় রাজ্যে একটি বাস দুর্ঘটনায় ৬ শিশুসহ অন্তত ৪০ জন নিহত হয়েছে। আজ মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে তেলেঙ্গানার জাগতিয়াল জেলার কোন্ডাগাত্তু এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, রাষ্ট্রীয় মালিকানাধীন সড়ক পরিবহন করপোরেশনের বাসটি কোন্ডাগাট্টু থেকে তীর্থযাত্রীদের নিয়ে জাগতিয়ালে ফিরছিল। ফেরার পথে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। বাসে মোট ৭০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। ঘটনাস্থলে উদ্ধারকারী দল কাজ করছে। আহতদের জাগতিয়াল সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে হায়দরাবাদের করিমনগর হাসপাতালে নেওয়া হয়েছে।

এই ঘটনায় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews