1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 2:14 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

সাভারে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

  • আপডেট টাইম : Wednesday, September 12, 2018
  • 347

বাংলা ফটো নিউজ : সাভারে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর।আজ বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদের হলরুমে স্বপ্ন-প্রতিবন্ধী ব্যক্তি বান্ধব ইউনিয়ন শীর্ষক আলোচনা সভা শেষে হুইল চেয়ার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সাভার পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) প্রাইড প্রকল্প নামে একটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।

এসময় ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমরের সভাপতিত্বে সমাজের স্বপ্ন-প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী করে গড়ে তোলার উদ্দেশ্যে তাদের মাঝে হুইল চেয়ার, সাদা ছড়ি, সেলাই মেশিন বিতরণ এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি, সিআরপির কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার সচেতন নাগরিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews