1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 3:41 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

একবার সুযোগ দেন, দেখবেন উন্নয়ন কাকে বলে : এরশাদ

  • আপডেট টাইম : Thursday, September 13, 2018
  • 340

বাংলা ফটো নিউজ : মানুষের ভালোবাসা ও জনপ্রিয়তার কারণে জাতীয় পার্টি ছাড়া দেশের কোনো নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ।আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-১৭ আসন ক্যান্টনমেন্ট ও মিরপুর কচুক্ষেত এলাকায় নির্বাচনী প্রচারের সময় এ মন্তব্য করেন সাবেক এই রাষ্ট্রপতি।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘দেশে সুশাসন নেই, যা খুশি তাই হচ্ছে। ব্যাংক লুট হচ্ছে। আজকের খবরের কাগজে পড়েছেন নিশ্চয়ই, আমাদের দেশে কয়েকজন বিত্তশালী লোক… টাকা আসে কোথায় থেকে? চুরি করা টাকা, আপনাদের টাকা।’

‘আমি অনুরোধ করছি, আরেকবার আমারে সুযোগ দেন। আরেকবার সুযোগ দেন, আমি দেখাতে চাই, জাতীয় পার্টি দেখাতে চায়, উন্নয়ন কাকে বলে। আমরা দেখাতে চাই সুশাসন কাকে বলে।’

এরশাদ আরো বলেন, গুম আর খুনের রাজ্যে পরিণত হয়েছে দেশ। আর স্বাধীনতার পর দেশের সবচেয়ে বেশি উন্নয়ন জাতীয় পার্টি করেছে।

সাবেক এই সামরিক শাসক আরো বলেন, জাতীয় পার্টি ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না। কোনো দল জাতীয় পার্টির জায়গায় আসতে পারবে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews