বাংলা ফটো নিউজ : ধামরাইয়ের ধাইরা এলাকায় ইট বোঝাই ট্রাকের চাপায় ঝুমুর আক্তার (৩) নামে এক বছরের শিশু করুন মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক চালক সুজন ও ট্রাক আটক করেছে ধামরাই থানা পুলিশ । আজ রোববার সকালে ধামরাইয়ের নান্নার ইউনিয়নের সুতিপাড়া-ধাইরা আঞ্চলিক সড়কে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত ঝুমুর উপজেলার নান্নার ইউনিয়নের ধাইরা গ্রামের লিটন মিয়ার মেয়ে।
এলাকাবাসী জানান, সকালে ঝুমুর তার বড় বোন বর্নার সাথে তেল, সাবান কেনার জন্য দোকানে যায়। বর্না ও ঝুমুর দুই বোন দোকান থেকে বাড়ি ফেরার সময় পেছন দিক থেকে আসা ইট বোঝাই ট্রাক ঝুমুরকে চাপা দিলে মাথায় আঘাত পেলে ঘটনাস্থলে সে নিহত হয়।
স্থানীয় বাউল শিল্পি লাল মিয়া জানান, সুতিপাড়া-ধাইরা এই আঞ্চলিক সড়ক দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করে। এই সড়ক দিয়ে চলাচলরত ট্রাক গুলো বেপরোয়া ভাবে চলাচল করে এবং এদের অধিকাংশেরই বৈধ কাগজপত্র নেই।
এ ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক এস আই নাহিদ হাসান জানান, আমরা এলাকাবাসির ফোনের মাধ্যমে জানতে পারি ঝুমুর নামে ৩ বছরের এক শিশু ট্রাকচাপায় নিহত হয়েছে। ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিহতর পরিবাবের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মূল হুতা ট্রাক চালক সুজনকে আটক করা হয়েছে। এঘটনায় একটি মামলা দায়েরও হবে।
Leave a Reply