1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 3:55 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

গবি ট্রাস্টিবোর্ডের নতুন সভাপতি অধ্যাপক সিরাজুল

  • আপডেট টাইম : Sunday, September 16, 2018
  • 378

বাংলা ফটো নিউজ : গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন লেখক, প্রাবন্ধিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। সম্প্রতি ট্রাস্টিবোর্ডের সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুন মারা যাওয়ায় আজ রোববার (১৬ সেপ্টেম্বর) ঢাকার ধানমন্ডিস্থ গণস্বাস্থ্য নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত ট্রাস্টি বোর্ডের ৪১তম সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরীকে পরবর্তী ২ বছরের জন্য সভাপতি হিসেবে মনোনয়ন দেয়া হয়। অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী দীর্ঘকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যাপনা করেছেন। স্বাধীনতা-উত্তর বাংলা প্রবন্ধ সাহিত্য যাদের নিরলস অবদানে সমৃদ্ধ তিনি তাদের অন্যতম। শিক্ষায় অবদানের জন্য তিনি ১৯৯৬ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত দি¦তীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হন।

সভায় ৪০ তম সভার কার্যবিবরণী আলোচনা ও অনুমোদন, অর্থ কমিটি ও সিন্ডিকেট সভার সুপারিশক্রমে ২০১৬-২০১৭ অথর্ বছরের হিসাব নিরীক্ষা প্রতিবেদন অনুমোদন, ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেট অনুমোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় ট্রাস্টি বোর্ড সভায় অন্যান্য সদস্য মিসেস তাহরুন্নেসা আবদুল্লাহ, কাজী ফজলুর রহমান, অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরী, ড. সালেহ্ উদ্দিন আহমেদ, বিচারপতি আব্দুর রউফ, ওয়ালিউল ইসলাম, অধ্যাপক হোসনে আরা শাহেদ, অধ্যাপক আলতাফুন্নেসা, অধ্যাপক ডা. আবুল কাসেম চৌধুরী, অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, অধ্যাপক দিলারা চৌধুরী, ডা. জাফরুল্লাহ্ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন। সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews