1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 2:50 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় দুর্বৃত্তদের হামলায় ২ হিজড়াসহ গুলিবিদ্ধ ৩

  • আপডেট টাইম : Monday, September 17, 2018
  • 323

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় দুই হিজড়াসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে নিকটস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আজ সোমবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের তুরাগ এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে।

গুলিবিদ্ধ তিনজন হলেন, গুরু মা আব্দুল ওরফে শিখা হিজড়া (৩০), বড় মা রশিদা হিজড়া (৪০) ও গাড়িচালক নুরুন্নবী (২৮)।

প্রত্যক্ষদর্শী আঁখি হিজড়া বলেন, সকালে একটি প্রাইভেটকারে টঙ্গী যাওয়ার পথে আশুলিয়ার তুরাগ এলাকায় এলে একটি সাদা রঙের প্রাইভেটকার আমাদের চাপা দেয়। প্রথমে আমরা মনে করি সড়ক দুর্ঘটনা। কিন্তু পরে দুর্বৃত্তরা আমাদের গাড়িকে ব্যারিকেড দেয়। এ সময় গাড়ি থেকে তিনজন সন্ত্রাসী বের হয়ে বাজারের ব্যাগ থেকে পিস্তল বের করে এলোপাতাড়ি গুলি চালায়। সেসময় আরও দু’জন গাড়ির ভেতরে বসা ছিল। আমি পেছনে বসে পড়ায় কোনো রকমে বেঁচে যাই।

হিজড়াদের সর্দার মিষ্টি হিজড়া বলেন, আমরা আশুলিয়ার জামগড়া মোল্লাবাজার এলাকায় থাকি। সকালে ব্যক্তিগত গাড়ি নিয়ে টঙ্গীতে একটি মিটিংয়ে যোগ দিতে যাচ্ছিলাম। সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা আমাদের উপর হামলা চালালে চালকসহ তিনজন গুলিবিদ্ধ হয়।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ওটি ইনচার্জ নাছির উদ্দিন বলেন, গুলিবিদ্ধ অবস্থায় তিনজন আমাদের হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে শিখার পেটে ও বুকে দু’টি গুলি লেগেছে। রাশিদারও বুকে গুলি লেগেছে। আর চালক নুরুন্নবীর বাঁ হাতে একটি গুলি এবং দু’টি গুলি বুকে লেগেছে।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বলেন, গুলিবিদ্ধ হিজড়াদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা তাদের হত্যার উদ্দেশে গুলি করে থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews