বাংলা ফটো নিউজ: সাভারে পারভীন আক্তার (২২) নামের এক গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার জনৈক একলাস মিয়ার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, সকালে নিজ ভাড়া ঘরে আড়ার সাথে পারভীনের ঝুলন্ত লাশ দেখতে পায় প্রতিবেশীরা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। পারভীন হেমায়েতপুরের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলো।
এ বিষয়ে সাভার মডেল থানার এস আই রুবেল হোসেন জানান ময়না তদন্তের পরে জানাযাবে এটি হত্যা না আত্মহত্যা।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply