1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 2:13 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

গাজীপুরে মাদ্রাসা থেকে দুই মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : Tuesday, September 18, 2018
  • 329

বাংলা ফটো নিউজ : গাজীপুরে একটি মাদ্রাসা থেকে শিক্ষকের স্ত্রী ও এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের ১৭ ওয়ার্ডের পূর্ব চান্দনা এলাকায় অবস্থিত হুফফাজুল কোরআন নামে ওই মাদ্রাসার ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- হুফফাজুল কোরআন মাদরাসার অধ্যক্ষ ইব্রাহিম খলিল তালুকদারের স্ত্রী মাহমুদা আক্তার (২৫) ও ছাত্র মামুন (৭)। মামুন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শহিদের ছেলে।

এ বিষয়ে ১৭ নম্বর ওয়ার্ডের কাউসিন্সল মো. রফিকুল ইসলাম জানান, নিহত মাহমুদার স্বামী ইব্রাহিম খলিল চান্দনা এলাকায় হ্ফফাজুল কুরআন মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। সেই হিসেবে মাহমুদা ওই মাদ্রাসায় থাকতেন। তার বোনের ছেলে মামুনও তার সঙ্গে থেকে ওই মাদ্রাসায় লেখাপড়া করতো। আজ মঙ্গলবার ভোরে দুর্বৃত্তরা মাহমুদা ও মামুনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মাহমুদার মরদেহ ঘরে ও মামুনের মরদেহ বারান্দায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ দুইটি উদ্ধার করে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের বাসন থানা পুলিশের ভার্রপাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews