1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 27, 2026, 10:02 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

রোহিঙ্গা শরণার্থীকে করা হলো ছাত্রলীগের সভাপতি!

  • আপডেট টাইম : Tuesday, September 18, 2018
  • 380

বাংলা ফটো নিউজ : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ছাত্রলীগের কমিটিতে এবার রোহিঙ্গা শরণার্থীকে সভাপতি নির্বাচিত করে কমিটি গঠনের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ন শাখার আওতাধীন ১নং ওয়ার্ড মসজিদ ঘোনা ইউনিট কমিটির নতুন সভাপতি নির্বাচন করা হয়েছে মিয়ানমারের নাগরিক মোহাম্মদ নুরকে।

সংগঠনটির সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ ফয়সাল আজাদ ও সাধারণ সম্পাদক মোর্শেদ আলম ইমন স্বাক্ষরিত এক পত্রে মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থী মোহাম্মদ নুরকে সভাপতি, মোবারক হোসেনকে সহসভাপতি, মানুকুজ্জামান মানিককে সাধারণ সম্পাদক, মো: ডালিমকে যুগ্ম সাধারণ সম্পাদক ও সোথাই মং মার্মাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৫ সদস্যের কমিটির অনুমোদন দেয়া হয়।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানায়, মোহাম্মদ নুর নাইক্ষ্যংছড়ির রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা হিসেবে থাকলেও কিছুদিন আগে নাইক্ষ্যংছড়ি সদরের মসজিদ ঘোনা এলাকার ১নং ওয়ার্ডে নতুন বসতি গড়েছেন। নুর মিয়ানমারের নাগরিক। কয়েকবছর আগে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করেন। ইতোমধ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে সংগ্রহ করেছেন ভুয়া জন্মনিবন্ধন সনদ। এমনকি দেশের প্রচলিত বাংলা ভাষায় কথা বলতে জানেন না নুর।

নতুন কমিটির সভাপতি মোহাম্মদ নুর রোহিঙ্গা কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ফয়সাল আজাদ বলেন, নুর তো মিয়ানমার থেকে অনেক আগেই এসেছে। দীর্ঘদিন এখানেই থাকছে নুর।

এ ব্যাপারে জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি বদর উল্লাহ বিন্দু বলেন, নুর বাংলাদেশি নাকি মিয়ানমারের নাগরিক আমি বিষয়টি জানি না। তবে কয়েকজনের কাছে শুনেছি কয়েক বছর আগে মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছে নুর। বিষয়টি সঠিক কিনা আমার জানা নেই। খোঁজখবর নিয়ে বিষয়টি জানাব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews