1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 3:53 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

জাবিতে ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ৩০ সেপ্টেম্বর

  • আপডেট টাইম : Tuesday, September 18, 2018
  • 377

বাংলা ফটো নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হচ্ছে। চলবে ১০ অক্টোবর পর্যন্ত। আজ মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পরিচালনা সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ ‘এ’ ইউনিট, ১ অক্টোবর দিনের বাকি অংশে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) ‘এইচ’ ইউনিট, ২ ও ৩ অক্টোবর জীববিজ্ঞান অনুষদ ‘ডি’ ইউনিট, ৩ অক্টোবর বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট ‘আই’ ইউনিট, ৪ অক্টোবর সমাজ বিজ্ঞান অনুষদ ‘বি’ ইউনিট, ৮ অক্টোবর কলা ও মানবিকী অনুষদ ‘সি’ ইউনিট, ৯ অক্টোবর ‘সি’-১ ইউনিট (চারুকলা এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ) একইদিনে আইন অনুষদ ‘এফ’ ইউনিট, ১০ অক্টোবর ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) ‘জি’ ইউনিট এবং একইদিনে বিজনেস স্টাডিজ অনুষদ ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর ১ হাজার ৮৮৯ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রাথমিকভাবে ৩ লাখ ২২ হাজার ৯৪৬ জন অনলাইনে আবেদন করেছেন। সে হিসেবে প্রতি আসনে ১৭১ জন প্রতিযোগিতা করবেন।

ভর্তি পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.ju-admission.org ঠিকানায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews