বাংলা ফটো নিউজ : সাভারে অভিযান চালিয়ে প্রায় ৯০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। যার আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে উপজেলার আমিনবাজার ইউনিয়ন এলাকা থেকে নবাব (৩৩) ও শফিক (৩৪) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এবিষয়ে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফ এম সায়েদ জানান, আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে নবাব ও শফিক নামের দুই মাদক ব্যবসায়ীকে প্রায় ৯০০ গ্রাম হেরোইনসহ আটক কারা হয়। তাদের জিজ্ঞাসাবাদে তারা জানায় ঢাকাসহ সাভারের বিভিন্ন জায়গায় এ হেরোইন পাইকারী বিক্রি করে।
এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
Leave a Reply