1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 3:51 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

কিডনি রোগ প্রতিরোধে কী করবেন?

  • আপডেট টাইম : Wednesday, September 19, 2018
  • 376

বাংলা ফটো নিউজ : কথায় বলে, প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। কিডনি রোগের বেলায়ও বিষয়টি তাই। নিয়মিত ব্যায়াম, জীবনযাপনের ধরন পরিবর্তন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ইত্যাদির মাধ্যমে ৫০ থেকে ৬০ ভাগ কিডনি রোগ প্রতিরোধ করা যায়।

কিডনি রোগ প্রতিরোধের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৯৮তম পর্বে কথা বলেছেন বিআরবি হাসপাতালের কিডনি রোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম এ সামাদ।

প্রশ্ন : কিডনি রোগ প্রতিরোধের উপায় কী?

উত্তর : কিডনি রোগ যেন না হয়, আমাদের এ বিষয়ে খুব সচেতন হতে হবে। ডায়াবেটিস থাকলে এটি এমনভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে যেন হিমোগ্লোবিন এওয়ানসি সাতের নিচে থাকে। আমাদের উচ্চ রক্তচাপ থাকলে সেটি কোনোভাবেই অবহেলা করা যাবে না। একে এমনভাবে রাখতে হবে যেন ১৩০/৮০-এর নিচে থাকে। প্রস্রাবে প্রোটিন গেলে একে আরো কমিয়ে ১২০/৮০-এর নিচে রাখতে হবে। স্ক্রিনিং করবে। সুস্থ জীবনযাপন বলতে যা বোঝায়, সেগুলো করতে হবে। ওজন নিয়ন্ত্রণে রাখা, ধূমপান না করা, ব্যথার ওষুধ যত্রতত্র কিনে না খাওয়া, সচল থাকা, ব্যায়াম করা—এগুলো মেনে চললে আমরা সুস্থ থাকতে পারব। ৫০ থেকে ৬০ ভাগ ক্ষেত্রে কিডনি রোগ এবং কিডনি বিকল রোগ প্রতিরোধ করতে পারব। সেইসঙ্গে হার্টের রোগ, ফুসফুসের রোগ, ক্যানসার— সেগুলোও প্রতিরোধ করা যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews