1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 2:14 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

আশুলিয়ার তুরাগ নদী থেকে ২ শিক্ষার্থীর লাশ উদ্ধার

  • আপডেট টাইম : Wednesday, September 19, 2018
  • 504

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় তুরাগ নদী থেকে ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকালে আশুলিয়া বাজার সংলগ্ন তুরাগ নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দু’টি দেখেন স্থানীয়রা। এরপর আশুলিয়া থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ নদী থেকে ভাসমান লাশগুলো উদ্ধার করেন। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে খয়েরী রংয়ের কামিজ ও সাদা স্যালুয়ার পড়া দু’জনের মরদেহ নদীতে ভেসে ওঠে। তবে নিহতদের দেহে পরিহিত জামা দেখে শিক্ষার্থী মনে হলেও এতে কোন বিদ্যালয়ের মনোগ্রাম পাওয়া যায়নি। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ারর্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রিজাউল হক বলেন, প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা অথবা দুর্বৃত্তরা ধর্ষণের পর দুই শিক্ষার্থীকে শ্বাসরোধে হত্যার পর নদীর পানিতে ফেলে দেওয়ার বিষয়টিও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ময়না তদন্ত ও স্বজনদের পরিচয় পাওয়ার পর প্রকৃত রহস্য জানা যাবে বলে জানান তিনি।

উল্লেখ্য, বর্ষার পানিতে তুরাগ নদীর বিভিন্ন পয়েন্টে ছোট ছোট কয়েক শতাধিক নৌকায় চড়ে বেড়াতে আসেন অনেক তরুণ-তরুণী। এসব নৌকা নির্জন কোন স্থানে নিয়ে দূরে চলে যায় মাঝি। এসব নৌকার ভেতরেই চলে প্রেমিক-প্রেমিকার কথোপকথনসহ বিভিন্ন অসামাজিক কাজ। আর এসব নৌকায় যারা চড়েন তাদের অধিকাংশই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উঠতি বয়সের তরুণ-তরুণী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews