1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 27, 2026, 10:03 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

আমরা আওয়ামী লীগের কাছে ১০০ আসনের তালিকা দিয়েছি : এরশাদ

  • আপডেট টাইম : Thursday, September 20, 2018
  • 635

বাংলা ফটো নিউজ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কাছে জাতীয় পার্টি ১০০ আসনের তালিকা দিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ। বৃহস্পতিবার তিন দিনের সফরে রংপুর এসে তিনি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। বিএনপি নির্বাচনে আসলে এরশাদ আওয়ামী লীগের সঙ্গেই থাকবেন বলে নিশ্চিত করেছেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ নিজে এবার তিন আসন থেকে নির্বাচন করবেন বলে জানিয়েছেন।

এরশাদ বলেন, তিনি ঢাকা-১৭ ও রংপুর-৩ ও অন্য একটি আসন থেকে দাঁড়াবেন।

তিনি আরো বলেন, ‘ আমরা আওয়ামী লীগের কাছে ১০০ আসনের তালিকা দিয়েছি। এর মধ্যে ৭০ আসন তো পেতে পারি।’

জাতীয় ঐক্যে বিএনপির যোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, যদি বিএনপি আসে, আমি তো আওয়ামী লীগের সঙ্গেই থাকব।

এ সময় এরশাদের সঙ্গে ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ, রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews