1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 2:13 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

আশুলিয়ায় নিহত দুই স্কুলছাত্রীর পরিচয় উদ্ধার

  • আপডেট টাইম : Thursday, September 20, 2018
  • 433

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়া বাজারের ইটভাটা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা দুই স্কুলছাত্রীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের একজনের নাম সাথী আক্তার (১৫), অপরজনের নাম আফরোজা সিদ্দিকা হেনা (১৫)। সাথী ঘোষবাগের ইদ্রিসের বাড়িতে ও হেনা কোণ্ডলবাগের হানিফের বাড়িতে মা-বাবার সঙ্গে থাকত।

দুই বান্ধবী সাথী ও হেনা এলাকার ধানমণ্ডি রোটারি ক্লাব বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ত।

শিক্ষার্থীদের এই মৃত্যু প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমারত হোসেন বলেন, গতকাল ওই দুই শিক্ষার্থী স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হলেও স্কুলে যায়নি। পরে বিকেলের দিকে বাজারের আশুলিয়া ইটভাটা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্কুলের সবার মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, কীভাবে তাদের মৃত্যু হয়েছে সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews