1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 2:14 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

চলন্ত সিএনজিতে বিদ্যুতের তার, বাবা-দু’সন্তানসহ নিহত ৪

  • আপডেট টাইম : Friday, September 21, 2018
  • 328

বাংলা ফটো নিউজ : কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশার উপর পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে চারজন নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টায় উপজেলার বাগমারা পাকা রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। তাঁরা হলেন- মাওলানা আবু তাহের (৬০), তাঁর ছেলে মাওলানা বায়েজিদ (৩৫) ও মেয়ে ফাহিমা আক্তার (১৮)। এ ছাড়া নিহত হয়েছেন সিএনজিচালিত অটোরিকশাটির চালক মো. সারোয়ার (৪০)।

নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, তিন ছেলে-মেয়ে নিয়ে নাঙ্গলকোট থানার মৌকড়া ইউনিয়নের সংকরপুর গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন আবু তাহের। বাগমারা পাকা রাস্তার মোড়ে পৌঁছালে কুমিল্লা পল্লী বিদ্যুতের ১১ হাজার কেভি লাইনের একটি তার অটোরিকশার উপর ছিঁড়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। বিদ্যুতায়িত হয়ে পুড়ে গলে গেছে সিএনজি অটোরিকশাটি।

তবে প্রাণে বেঁচে গেছেন নিহত আবু তাহেরের আরেক মেয়ে মরিয়ম বেগম (৩৯) ও তাঁর দেড় বছরের মেয়ে আবদুল আলামিন।

তাদেরকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধার করে নাঙ্গলকোট থানায় নিয়ে গেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews