1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 4:25 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে পৃথক ঘটনায় ২ শ্রমিকের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : Saturday, September 22, 2018
  • 306

বাংলা ফটো নিউজ : সাভারে পৃথক ঘটনায় এক নারীসহ পোশাক কারখানার দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ শনিবার (২২ সেপ্টেম্বর) সকালে সাভারের উলাইল ও ফুলবাড়িয়াএলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহত তিনজন হলেন- দিনাজপুর জেলার পার্বতীপুর থানার সাকুয়াপাড়া গ্রামের আব্দুর রউফের ছেলে শাহিন (৩৩) ও কুষ্টিয়া জেলার কুমারখালী থানার নগর শাওতা গ্রামের তপন মিয়ার স্ত্রী মৌ বেগম (১৯)।

এদের মধ্যে নিহত শাহিন সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লায় রাজুর বাড়িতে ভাড়া থেকে আল-মুসলিম গ্রুপ নামক তৈরি পোশাক কারখানায় সহকারী স্টোরকিপার হিসেবে কাজ করতেন এবং মৌ বেগম রাজফুলবাড়িয়া এলাকার ডেলিগেট গার্মেন্টসে তৈরি পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম বলেন, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল আল-মুসলিম গার্মেন্টসের সামনে রাস্তা পার হচ্ছিলেন শাহিন। এ সময় হানিফ পরিবহনের একটি দ্রুতগতির বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করতে পারলে কৌশলে এর চালক ও সহকারী পালিয়ে যায়। এ ঘটনার পর আল মুসলিম গ্রুপের শ্রমিকরা ক্ষুদ্ধ হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়।

এছাড়া সকালে রাজফুলবাড়িয়া এলাকার ডেলিগেট গার্মেন্টসের শ্রমিক মৌ (১৯) কে ভাড়া বাড়ির সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত দেখেন প্রতিবেশীরা। বিষয়টি সাভার মডেল থানা জানালে পুলিশ নিহত নারী মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠান। তবে ঘটনার পর থেকেই শ্রমিক মৌ’র স্বামী তপন মিয়া পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, মরদেহগুলো ময়না তদন্তের পাশাপাশি থানায় পৃথক মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews