1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 27, 2026, 10:03 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

জাতীয় ঐক্যের সমাবেশে বিএনপির চার নেতা

  • আপডেট টাইম : Saturday, September 22, 2018
  • 407

বাংলা ফটো নিউজ : রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র কয়েকজন নেতা।আজ শনিবার বেলা সোয়া ৩ টার দিকে সমাবেশস্থলে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. মঈন খান ও খন্দকার ড. মোশাররফ হোসেন।

এর আগে গণফোরামের সভাপতি ড. কামালসহ জাতীয় ঐক্য প্রক্রিয়ার অন্তর্ভুক্ত সমমনা রাজনৈতিক দলের নেতাকর্মীরা সমাবেশে জড়ো হতে থাকেন।

এ ছাড়া সমাবেশস্থলে পৌঁছেছেন লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় পার্টির (কাজী জাফর) নেতা মোস্তফা জামাল হায়দার, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর আহমেদ, নাশনাল পিপলস পার্টির (এনপিপি) সভাপতি মোস্তফা জামান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, সোনার বাংলা পার্টির আবদুর নূর, গণদল সভাপতি গোলাম মাওলা চৌধুরী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews