1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 4:23 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

নরসিংদীতে নৌকাডুবে ভাইবোনসহ নিহত ৩

  • আপডেট টাইম : Saturday, September 22, 2018
  • 312

বাংলা ফটো নিউজ : নরসিংদীর বেলাবতে শাপলা তুলতে গিয়ে ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার সররাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে। নিহতরা হলো সামিয়া বেগম (৮), তামিম মিয়া (৬) ও নীলা আক্তার (১৬)।

সামিয়া ও তামিম আপন ভাইবোন। তারা কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি গ্রামের সাইফুল ইসলামের সন্তান। আর নীলা আক্তার বেলাব উপজেলার ভাটেরচরের জঙ্গুয়া গ্রামের বাদল মিয়ার মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুর সোয়া ১২টার দিকে বেশ কয়েকজন মানুষ ব্রহ্মপুত্র নদের পাড়ে ঘুরতে বের হয়। পরে একটি ডিঙ্গি নৌকা নিয়ে শাপলা তুলতে বের হয়। নৌকায় আরোহী ছিল আটজন। কিছুটা দূরে যাওয়ার পর নৌকাটি ভারসাম্যহীন হয়ে ডুবে যায়। পাঁচজন সাঁতরে তীরে উঠে আসে। বাকি তিনজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাজমুল করিম বলেন, হাসপাতালে আনার আগেই সামিয়া, তামিম ও নীলার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews