1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 3:52 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

প্রেমের ফাঁদে ফেলে ‘প্রতারণা’, গ্রেপ্তার আট

  • আপডেট টাইম : Saturday, September 22, 2018
  • 381

বাংলা ফটো নিউজ : নওগাঁয় প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লোকজনকে বেকায়দায় ফেলে আসামিরা অর্থ আদায় করতেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ল্যাবজোন ডায়াগনস্টিক সেন্টারের সহকারী পরিচালক ময়নুল হোসেনের অভিযোগের ভিত্তিতে নওগাঁ শহরের পার-নওগাঁ (দক্ষিণপাড়া) এলাকার একটি বাড়ি থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন পার-নওগাঁ দক্ষিণপাড়া এলাকার মোসা. শান্তা খাতুন (৩০), মোসা. নিপা খাতুন (৩২) ও মোসা. সন্ধ্যা খাতুন (১৯), বগুড়া জেলাধীন আদমদিঘী থানার কেল্লা গ্রামের মোসা. রিয়া খাতুন, সদর উপজেলার ফতেপুর গ্রামের হারুন মন্ডল (৩৬), মো. আরিফ হোসেন (২৫), নুর ইসলাম নোবেল (২০) এবং মো. আশিক (১৯)।

পুলিশ জানায়, নওগাঁ সদর উপজেলার এক ব্যক্তিকে প্রেমের ফাঁদে ফেলে বাড়িতে ডেকে ফাঁসিয়ে অর্থ আদায়ের কৌশল অবলম্বন করেন আসামিরা। কৌশলে তিনি বিষয়টি থানায় জানালে পুলিশ সুপার মো. ইকবাল হোসেনের নির্দেশনায় নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাইয়ের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই জানান, গ্রেপ্তার হওয়া শান্তা খাতুন, নিপা খাতুন, সন্ধ্যা খাতুন ও রিয়া খাতুন কোনো ব্যক্তিকে লক্ষ্যবস্তু করে মোবাইল ফোন নম্বর সংগ্রহ করেন এবং তাদের প্রথমে প্রেমের প্রস্তাব দিয়ে বাড়িতে ডাকেন। বাড়িতে এনে ঘরের দরজা বন্ধ করে দেওয়া হয়। আর তাদের পুরুষ সহযোগীদের ফোন করে জানিয়ে দেন তারা। তারা এসে দরজা নক করে ভেতরে প্রবেশ করেন। তাঁদের অপ্রস্তুত অবস্থায় ছবি তোলেন আসামিরা। ছবি ফেসবুকে বা নানাভাবে প্রকাশ করার ভয় দেখিয়ে মোটা অংকের অর্থ আদায় করেন।

পুলিশ জানায়, এর আগে নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয় এলাকাং শিউলী ম্যানসনের চতুর্থতলায় ভাড়া থাকার সময় মঙ্গলপুর এক ব্যক্তিকে এমন ফাঁদে ফেলে ৫০ হাজার টাকা আদায় করেন আসামিরা এবং আট লাখ টাকা দাবি করে স্ট্যাম্পে সই নিয়ে ছেড়ে দেন ওই ব্যক্তিকে। এ ব্যাপারেও একটি মামলা থানায় লিপিবদ্ধ রয়েছে। গ্রেপ্তার হওয়া চার নারী ও চার পুরুষের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews