বাংলা ফটো নিউজ : সাভারে ট্রাক চাপায় এক গার্মেন্টস শ্রমিকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ রবিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল বাসষ্ট্যান্ডে এঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই গার্মেন্টস শ্রমিককে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, সকালে ঢাকা আরিচা মহাসড়কের উলাইল বাসষ্ট্যান্ড দিয়ে হাসিনা বেগম নামের (২৬) ওই গার্মেন্টস শ্রমিক রাস্তা পারওয়ার সময় পিছন থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই ওই গার্মেন্টস শ্রমিকের বাম পা বিছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ওই গার্মেন্টস শ্রমিককে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল এন্ড কলেজ হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্র আইসিইউতে ভর্তি করে।
Leave a Reply