1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 3:51 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

নিলামে উঠছে টাইটানিকের অসংখ্য নিদর্শন

  • আপডেট টাইম : Sunday, September 23, 2018
  • 373

বাংলা ফটো নিউজ : প্রায় শতবর্ষ আগে ডুবে যাওয়া ব্রিটিশ জাহাজ টাইটানিকের বেশ কিছু নিদর্শন নিলামে উঠছে। টাইটানিক জাহাজের সঙ্গে সামগ্রীগুলো ডুবে গিয়েছিল। তবে পরবর্তীতে কিছু সামগ্রী উদ্ধার করে রাখা হয়।

আগামী মাসে অনুষ্ঠিতব্য ওই নিলামে টাইটানিকের প্রায় সাড়ে পাঁচ হাজার সামগ্রী বিক্রির জন্য তোলা হবে। যে প্রতিষ্ঠানটি এসব সামগ্রী রেখেছিল তারা দেউলিয়া হয়ে যাওয়ায় সামগ্রীগুলো নিলামে তুলতে হচ্ছে।

টাইটানিকের নিদর্শনগুলোর মধ্যে রয়েছে এর ডেকোরেশনের বিভিন্ন খণ্ড, ডাইনিংরুমে ব্যবহৃত চীনা তৈজসপত্র ও হালের অংশ।

যুক্তরাষ্ট্রের প্রিমিয়ার এক্সিবিশনস সংস্থাটি শুধু এ নিদর্শনগুলোর মালিকানাই বজায় রাখেনি, তারা ডুবে যাওয়া টাইটানিক জাহাজটিতে অনুসন্ধানের জন্যও অনুমতিপ্রাপ্ত। ফলে যারা নিলামে এ নিদর্শনগুলো কিনবে তারা নিমজ্জিত টাইটানিক জাহাজটিতে আরো অনুসন্ধান চালানোর অনুমতিও পাবে।

নিলামে এসব সামগ্রীর সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ১৯.৫ মিলিয়ন ডলার। তবে এগুলোর সবগুলো খণ্ডই একত্রে বিক্রি করা হবে। কেউ চাইলেই একটি জিনিস কিনতে পারবেন না।

গত বছর টাইটানিকে বসে লেখা একটি চিঠি রেকর্ড দামে নিলামে বিক্রি হয়েছে। ১৯১২ সালের ১৪ এপ্রিল জাহাজটি ডুবে যাবার আগে লেখা ওই চিঠিটি ২ লাখ ১২ হাজার ডলারে বিক্রি হয়েছে। জাহাজটি ডুবে যাবার আগের দিন ১৩ই এপ্রিল সেটি লেখা হয়েছিল।
সূত্র : সিএনএন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews