1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 4:22 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

  • আপডেট টাইম : Monday, September 24, 2018
  • 334

বাংলা ফটো নিউজ : সাভারে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, গুলি, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার ভোর রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আশাদুল (৩০)।

র‌্যাব-২ এর এএসপি সাইফুল মালিক জানান, সোমবার ভোরে বিরুলিয়া বেড়িবাঁধ এলাকায় ইয়াবার একটি বড় চালান আসছে এমন খবর পেয়ে অভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি করে। এসময় র‌্যাবও পাল্টা গুলি করলে আশাদুল নামের ওই মাদক ব্যবসায়ী নিহত হন।

এসময় র‌্যাবের দুই সদস্য সিরাজ ও শফিক আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

সকালে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews