বাংলা ফটো নিউজ (দেলোয়ার হোসেন মৃধা, লক্ষ্মীপুর ) : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা ও তার শাখা নদী-খালগুলোতে অবাধে ব্যবহূত হচ্ছে নিষিদ্ধ ‘কারেন্ট’ জাল। যার বাংলায় অর্থ দাঁড়ায় ‘স্রোতজাল’। এই স্রোতজালে একবার আটকা পড়লে মাছ আর বের হতে পারে না। ছোট-বড় সব মাছই এ জালে আটকা পড়ে। আর এতে নষ্ট হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছের পোনা।
জানা গেছে, সারাবছর কারেন্ট জালের অবাধ ব্যবহারের কারণে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা, নদ-নদী, খাল-বিল ও জলাশয়গুলো মাছ শূন্য হয়ে পড়েছে। দেশি প্রজাতির মাছের সংকট দেখা দিয়েছে এখানকার হাট-বাজারে। যদিও কিছু পরিমাণ মাছ জেলেদের মাধ্যমে হাট-বাজারে আসে তাও চড়া দামের কারণে নিম্নআয়ের মানুষেরা কিনতে পারে না।
স্থানীয় লোকজনের অভিযোগ, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা তদারক না করায় এবং আইনানুগ ব্যবস্থা না নেওয়ায় এভাবে অবাধে মাছের পোনা নিধন চলছে।
Leave a Reply