1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 4:28 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

জাবিতে ভর্তিচ্ছুদের চিকিৎসাসেবা দেবে ছাত্রলীগ

  • আপডেট টাইম : Sunday, September 30, 2018
  • 267

বাংলা ফটো নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসাসেবা দেবে শাখা ছাত্রলীগ। এজন্য তারা বিশ্ববিদ্যালয়ের মহুয়া কলায় একটি মেডিক্যাল ক্যাম্প বসানোর পরিকল্পনা নিয়েছে।

সেখানে ভর্তিচ্ছুদের মধ্যে কেউ হঠাৎ অসুস্থ হয়ে গেলে প্রাথমিক চিকিৎসা নিতে পারবে।

শনিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনারে মতবিনিময় সভায় এ তথ্য জানান শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল।

এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা পরীক্ষার দিন শিক্ষার্থীদের সহযোগিতায় বিভিন্ন পরামর্শ ও করণীয় তুলে ধরেন।

সভায় ভর্তিচ্ছুদের সহযোগিতার জন্য শাখা ছাত্রলীগ যেসব পদক্ষেপ গ্রহণ করেছে তা হলো- ভর্তিচ্ছুদের জন্য তিনটি তথ্য ও সহায়তা কেন্দ্র, একটি মেডিকেল ক্যাম্প, পথ নির্দেশিকা, বিশুদ্ধ পানি সরবরাহ, সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ, আবাসিক সুবিধা, নিরাপত্তা রক্ষায় প্রতিটি হলে মনিটরিং সেল গঠন ইত্যাদি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews