1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 27, 2026, 10:03 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

বিএনপির জনসভার শুরুতেই হাতাহাতি

  • আপডেট টাইম : Sunday, September 30, 2018
  • 377

বাংলা ফটো নিউজ : দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং ‘নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার’ গঠনসহ বিভিন্ন দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত জনসভায় শুরুতেই হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে জনসভাস্থলে বিশৃঙ্খলা দেখা দেয়।

আজ রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে দলীয় সংগীত বাজিয়ে জনসভার কার্যক্রম শুরু হওয়ার পর সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে মঞ্চের ডান পাশে হঠাৎ দু’টি পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে তারা দৌড়ে মঞ্চের পেছনের দিকে চলে যায়। এসময় সামনে-পেছনে উত্তেজনা দেখা দেয়।

দুপুর ২টায় জনসভার মূল কার্যক্রম শুরু হবে। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সভাপতিত্ব করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের কেন্দ্রীয় নেতাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও এতে বক্তব্য দেবেন।জনসভা মঞ্চের ডান পাশে হঠাৎ দু’টি পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। ছবি: তামিম মজিদএখন চলছে সাংস্কৃতিক পর্ব। জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কর্মীরা দেশাত্মবোধক বিভিন্ন গানের পাশাপাশি ‘অন্যায়-অবিচার’ বিরোধী সংগীতও গাইছেন। খালেদা জিয়ার মুক্তি দাবিতেও গান পরিবেশন করছেন বিএনপির সাংস্কৃতিক পর্যায়ের কর্মীরা। সংগীতশিল্পী ও জাসাস নেতা মনির খানকে গান গাওয়ার সময় সংস্থার সভাপতি হেলাল খানকেও কণ্ঠ মেলাতে দেখা যায়। এছাড়া গানের ফাঁকে ফাঁকে সরকার পতনের দাবিতে কবিতাও আবৃত্তি করা হচ্ছে জনসভায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews